1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকছড়িতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন হাট বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছে মানিকছড়ি উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টায় মানিকছড়ি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন, ৪নং তিনট্যাহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আবদুল কাদের ও তিনটহরী বাজার কমিটি সভাপতি মো. রফিকুল ইসলামসহ যোগ্যাছোলা, গাড়ীটানা, ডাইনছড়ি, বাটনাতলী ও গচ্ছাবিল বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ‘পবিত্র রমজানের চাহিদাকে পূঁজি করে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্য বৃদ্ধি করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাই সকলকে সচেতন থাকতে হবে’।

তবে উপজেলার কোন হাট-বাজারে এমন ঘটনা পরিলক্ষিত কিংবা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD