1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল আশুলিয়ায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

সাভারে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে
সাভারে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥ সাভারে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে কুপিয়ে জখম করেছে স্বামী। পরে অভিযুক্ত স্বামী সুমন ইসলামকে (৩৬) আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্ত্রী পলি আক্তার (৩২) ও পরকীয়া প্রেমিক সারন(৩৪)।

এ ঘটনায় আটক সুমন ইসলাম লক্ষ্মীপুর জেলার বাঞ্ছানগর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন- পলি দম্পতি সাভার পৌর এলাকার উলাইলে ভাড়াবাসায় সন্তান নিয়ে বসবাস করতেন। আগে সুমন বিদেশে থাকতেন। সেই সুবাদে তার স্ত্রীর সঙ্গে একই মহল্লার সারন নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সুমন দেশে এলে পরকীয়ার ঘটনাটি জানতে পারে।

এরপর বুধবার সন্ধ্যায় পরকীয়া প্রেমিক ও স্ত্রীকে একসঙ্গে বাসায় পেয়ে সুমন ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সাভার মডেল থানা পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। পরকীয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD