1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

যশোর বিদেশি পিস্তল ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ৩

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধিঃ 
যশোর জেলা গোয়েন্দা পুলিশেরএক অভিযানে একটি বিদেশি পিস্তল ও ১শ পিস ইয়াবা মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিক (২৮), আশরাফুল ইসলাম আশা (৪৫) ও হুমায়ুন কবির (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার।

গ্রেপ্তাররা শেখ অনিক ওরফে কালা অনিক যশোর সদর শহরের বকচর হুশতলার শেখ রেজাউল ইসলামের ছেলে। আশরাফুল ইসলাম আশা (৪৫) শহরের টালিখোলা মসজিদপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে ও হুমায়ুন কবির (৪৮) যশোরের অভয়নগরের গোয়াখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

সংবাদ সম্মেলনে ওসি রুপন কুমার সরকার জানান, ঈদুল ফিতর কে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গতমঙ্গলবার রাতে শংকরপুর ব্যাংক কলোনীপাড়াস্থ দিদারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিকএবং কালা অনিককে বিদেশি পিস্তল ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। একই অভিযানে আশরাফুল ইসলাম আশার নিকট হতে ৫০ পিস ইয়াবা ও সহযোগী আসামী হুমায়ুন কবির মনাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে কালা অনিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, দ্রুতবিচারসহ ১৪টা মামলা ও হুমায়ুন কবিরে বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD