1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে সৌদি প্রবাসী নূরনবী সরকারের নিজস্ব অর্থায়নে সাধারণ মানুষের মধ্যে গরুর গোস্ত বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে
তিতাসে সৌদি প্রবাসী নূরনবী সরকারের নিজস্ব অর্থায়নে সাধারণ মানুষের মধ্যে গরুর গোস্ত বিতরণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সৌদি আরব প্রবাসী ও নারান্দিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. নূর নবী সরকারের নিজস্ব অর্থায়নে এলাকায় অসহায় গরিব মানুষের মধ্যে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজারস্থ চকের বাড়িতে প্রায় ৪০০ জন মানুষের মধ্যে গরুর গোস্ত বিতরণ করা হয়।

এসময় জনপ্রতি ৬০০ গ্রাম করে গরুর গোস্ত তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কুমিল্লা-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর কিন্তু পবিত্র ওমরাহ পালনের কারণে তিনি মক্কা রয়েছেন তাই উপস্থিত থাকতে পারেন নি।

তাঁরই প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.মহসীন ভূইয়া, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.সাইফুল আলম মুরাদ, ভিপি আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মো.জামাল হোসেন, যুবলীগ নেতা রাইসুল ইসলাম এলাহি, ফরিদ মেম্বার ও নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ওবায়দুল হক প্রমূখ।গোস্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD