1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩ আশুলিয়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক আশুলিয়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪৮ বোতল ফেনসিডিল নরসিংদী রাস্তা থেকে এসএসসি পরীক্ষার উত্তর পএ উদ্ধার রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন আকস্মিক বন্যায় চোখের সামনেই  তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কিনা আমার জানা নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল: ভারত পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বলে চলছে গুঞ্জন।

একই দিন শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কি না তাও আমার জানা নেই। ’

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও জানান, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রী এবং সব এমপিদের সংবর্ধনা ও প্রেসক্লাবের কার্যকরী সদস্যদের পরিচিতি সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেচাকেনায় বাণিজ্য মন্ত্রণালয় কোনো রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেটি তৎপরতা প্রয়োজন নেই। তিনি মনে করেন বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD