1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের বাতাকান্দি বাজারের ডিং ডং রেস্টুরেন্টে আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পূর্ব মূহুর্তের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাদেক হোসেন সরকার।তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজ্বী মকবুল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া’র পরিচালনায় এবং উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মুন্সি আমিরুল ইসলাম মানিক,আক্তারুজ্জামান, সদস্য ডাঃ আবু নাছের ভূইয়া, আবুল হোসেন বুলবুলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মাহবুব আলম সরকার,কামরুজ্জামান হিরা,সদস্য তোফায়েল হোসেন খান,আ: বাতেন সরকার,মুকবল হোসেন সরকার,মো.ছাদির মোল্লা প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার,কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য খন্দকার ফরমুজ আহমেদ,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফরহাদ হোসেন ভূইয়া সোহেল,উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক কবির হোসেন,নজরুল ইসলাম,মজিদপুর ইউনিয়ন যুব দলের সভাপতি কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক আবদুস সালাম মেম্বার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD