1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে ৫৫ পিস ইয়াবাসহ হত্যা মামলার এক পলাতক আসামি গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ৫৫ পিস ইয়াবা টেবলেটসহ আলোচিত মাজহারুল ইসলাম মাসুম হত্যা মামলার পলাতক আসামি হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিতাস থানা সূত্রে জানা যায়, তিতাস থানার এসআই তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা তামিলের নিয়মিত ডিউটি থাকাকালীন সময়ে সোর্সের মাধ্যমে জানতে পেরে উপজেলার শোলাকান্দি গ্রামে সংগঠিত আলোচিত মাজহারুল ইসলাম মাসুম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত (অন্য আসামির কাঃ বিঃ ১৬৪ ধারায় প্রাপ্ত) এবং জিআর-৩০/২৩ এর মূলতবী পরোয়ানাভূক্ত আসামি মোঃ হারুন দড়িকান্দি পূর্বপাড়া সাকিনে অবস্থান করিতেছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৮ এপ্রিল সোমবার বেলা ১৬.৩৫ ঘটিকার সময় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি পূর্বপাড়া দড়িকান্দি ব্রীজের দক্ষিনপাশের গৌরীপুর-হোমনা আঞ্চলিক মহাসড়কের উপর হতে আসামি মোঃ হারুন মিয়াকে (৫৬)৫৫ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোজাফ্ফর সরকারের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামি হারুন মিয়ার বিরুদ্ধে ৪টি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।৫৫ পিস ইয়াবা টেবলেটের ঘটনায় থানায় হারুন মিয়ার বিরুদ্ধে মামলা রুজু পূর্বক গত মঙ্গলবার আসামিকে বিজ্ঞ কোর্টে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD