1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

অবশেষে সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি রাণীশংকৈলে মুক্ত মঞ্চের উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ অবশেষে ঠাকুরগাঁওযের রাণীশংকৈলে সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের প্রাণের দাবি মুক্ত মঞ্চে’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় পৌরশহরের প্রাণকেন্দ্র রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি ও উদ্বোধন হিসাবে নবনির্মিত মুক্ত মঞ্চে’র উদ্বোধন করেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সাবেক এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী প্রমূখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে এবং ভাইস চেয়ারম্যান সোহেল রানার সার্বিক তত্বাবধানে এটি নির্মিত হয়েছে। গত দুই বছর আগে এটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও অবশেষে এটি নির্মিত হওয়ায় এলাকাবাসী উপজেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে নবনির্মিত মুক্ত মঞ্চে স্থানীয় ধুমকেতু একাডেমির পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD