1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলা নববর্ষ উপলক্ষে কুলিক নদীতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুর ২:৩০ মিনিটে খনজনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন(১০) উপজেলার খনজনা গ্রামের ইব্রাহীমের মেয়ে এবং তাসলিমা বেগম (৮) দিনাজপুর সদর উপজেলার মহারাজা মোড় এলাকার ইউসুফ আলী কন্যা। তাসলিমা খনজনায় তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন দুপুরে ইয়াসমিন ও তাসলিমা খেলা করতে করতে বাংলা নববর্ষ উপলক্ষে সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। সাঁতার না জনার কারণে বেশি পানিতে গেলে তারা দু’জনেই পানির নিচে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD