1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন

কিশোরগঞ্জে ৫ তলা ভবন থেকে পড়ে যুবকের রহস্য জনক মৃত‍্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে শরিফুল ইসলামের ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আবু সাইদ (৪৫) যুবকের রহস্য জনক মৃত‍্যু।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার প্রাণী সম্পদ মোড় শরিফুল ইসলামের ৫ তলা ভবনের ছাদ থেকে কেশবা ফাজিল মাদরাসার রাস্তায় পড়ে পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব‍্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পারিবার আর্থিক ভাবে অস্বচ্ছল হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন‍্য কোথাও নিতে পারেনি।

বিষয়টি ভবন মালিক শরিফুল ইসলাম ও আমলে নেয়নি। রাত সাড়ে ৯ টায় কাঁতরাতে কাতঁরাতে বিনা চিকিৎসায় মৃত‍্যুর কোলে ঢলে পড়েন।

মৃত‍্যু ব‍্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগী ছিলেন। তবে তার চলাফেরা ও হাট বাজার স্বাভাবিক ভাবেই করতেন। পরিবারের দাবী তার হঠাৎ করে এতো বড় ভবনের ছাদে ওঠার কথা নয়। অন‍্য কোন কারণ থাকতে পারে বলে স্বজনরা জোড়ালো দাবী জানিয়েছেন। নিহত আবু সাইদ সদর ইউনিয়নের গদা গ্রামের মৃত‍্যু জবান উদ্দিনের ছেলে। তার ১ পুত্র সন্তান আছে।

ভবন মালিক শরিফুল ইসলাম বলেন, ঘটনার সময় বাসায় আমার ছোট স্ত্রী ছিলেন। আমি ঘটনার সময় বাইরে ছিলাম। কিভাবে হলো আমি জানি না।

কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল বলেন, ৫ তলা ভবন থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে যাওয়ার ঘটনা শুনেছি।চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‍্যু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD