1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

কয়রায় বৃষ্টি জন্য প্রার্থনায় ইসতেশকার নামাজ আদায়

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র দাবদাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা।বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট গভীর নলকূপ কিংবা পুকুরে মিলছেনা সুপেয় খাবার পানি। প্রখর রৌদ্র আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ।

এমন সংকটময় মুহূর্তে বৃষ্টির আশায় খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ হাইস্কুলের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতেশকার ) আদায় করেছেন কয়রাবাসী । মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯ টায় কয়রা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে মসজিদে আবু বকর সংলগন্ন মদিনাবাদ হাইস্কুলের মাঠে খোলা আকাশের নিচে সালাতুল ইসতেশকার নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে কয়রা উপজেলার বিভিন্ন গ্রামের সর্বস্তরের মুসল্লীগন অংশগ্রহণ করেন।

উপজেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক হাফেজ মাওঃ মনিরুজ্জামানের পরিচালনায় নামাজের পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন মাওলনা আয়ুব আলী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা অলিউল্যাহ,মাওলানা মাসুদুর রহমান প্রমুখ।

এতে ইমামতি করেন মাওঃ হাবিবুল্লাহ বাহার। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ নেয়ামাতুল্লাহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD