1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন

সাকিবকে দেখতে মার্কেটের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কিশোর

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

কুমিল্লা : জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক নজর দেখতে একটি মার্কেটের ছাদে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে জাহিদ হাসান নিরব (১৩) নামে এক কিশোর। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বেলা ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাগাইশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহিদ স্থানীয় ধোড়করা হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জসিম উদ্দিন সৌদি আরব প্রবাসী। এক ভাই ও দুই বোনের মাঝে সবার বড় সে।

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার মামা আরমান হোসেন রনি জানান, সে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের খুবই ভক্ত। আজ বিকেলে তাদের গ্রামে মালেক মার্কেটে একটি শোরুম উদ্বোধন করার প্রস্তুতি চলছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানসহ কয়েকজনের। সাকিবকে এক নজর দেখার জন্য দুপুর থেকে স্থানীয়রা সেই শোরুমটির আশপাশে জড়ো হতে থাকে। স্কুল থেকে বাড়িতে ফিরে জাহিদও বই-খাতা রেখে তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই শোরুমের কাছে যায়। তার উদ্দেশ্য ছিল সাকিব আল হাসানকে দেখা।

রনি বলেন, অনেক লোকজনের ভিড়ে জাহিদ সেই মার্কেটটির ছাদে ওঠে। ছাদের পাশেই ছিল উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার। ছাদে ওঠার পর তুমুল ভিড়ের ধাক্কাধাক্কির কারণে ওই তারের সঙ্গে জাহিদের দেহের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখান থেকে নিচে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুমিল্লা সদর হাসপাতাল এবং এরপর ঢাকায় নিয়ে আসা হয়।

জাহিদের মা আসমা আক্তার বলেন, দুপুরে স্কুল থেকে বাসায় এসে জামা-কাপড় বদলে স্কুলব্যাগটি রেখে ঘর থেকে বের হয়ে যায় সে। তখন আমাকে বলে, সাকিব আল হাসানকে দেখতে যাচ্ছে সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, জাহিদের বুক, পিঠ, পেট, হাত ও মুখমন্ডলের কিছু জায়গা দগ্ধ হয়েছে। তাকে আপাতত পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD