1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

রাণীশংকৈলে ৫০% সরকারি ভর্তুকিতে কৃষি কম্বাইন্ড হারভেস্ট মেশিন বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ৫০% সরকারি ভর্তুকিতে কৃষি কম্বাইন্ড হারভেস্ট মেশিন বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৯ মে) ৫০% সরকারি ভর্তুকিতে ধান,গম,সরিষা ইত্যাদি ফসল কাটার ৩টি কম্বাইন্ড হারভেস্ট মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান উপকারভোগী ক্রেতা কৃষকদের মাঝে এসব যন্ত্র বিতরণ করেন।

এ সময় জেলা কৃষি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম,সহ-কৃষি সম্প্রসারণ অফিসার শরৎচন্দ্র বর্মণ, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম, স্থানীয় এমপি’র প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, মেটাল এগ্রিটেক কোম্পানি লিঃ’র মার্কেটিং অফিসার আজিজুর রহমান,কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবিষয়ে কৃষি অফিসার সহীদুল ইসলাম তার বক্তব্যে ৫০% ভর্তুকিতে ৩২ লক্ষ টাকা মূল্যের প্রতিটি যন্ত্র প্রায় ১৬ লক্ষ টাকায় কৃষকদের কেনার সুযোগ ও সেবা দেয়ার জন্য সরকারের প্রশংসা করেন। এইসাথে তিনি স্বল্প সময়ে স্বল্প খরচে ব্যবহারযোগ্য এ যন্ত্র সঠিকভাবে ব্যবহারের জন্য ক্রেতা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিন কাশিপুর ইউনিয়নের কৃষক হাসান মিয়াকে ১টি ও নেকমরদ ইউনিয়নের সাব্বির হোসেনকে ১টি যন্ত্র দেয়া হয়।

প্রসঙ্গত এর আগে গত ৭ মে কাশিপুর ইউনিয়নের কৃষক সোহেল হোসেনকে একইভাবে ১টি যন্ত্র দেয়া হয়। এ যন্ত্র পেয়ে কৃষকরা খুশি হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ যন্ত্র নিজেরা ব্যবহার করবেন এবং অন্য কৃষকদেরকেও এগুলো ব্যবহার করার সুযোগ দেবেন বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD