1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

যশোরের মন্দিরের স্বর্ণঅলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজলার সদর শহরের কেন্দ্রীয় কালি মন্দিরে গ্রিল ভেঙ্গে ১২ ভরি স্বর্ণঅলংকার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। গত বুধবার (৮ই মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে জানাগেছে।

খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেশবপুর কেন্দ্রীয় কালি মন্দিরের সাধারণ সম্পাদক কনক সেন বলেন, রাতে একদল দুর্বৃত্ত মন্দিরের পেছন দিয়ে দোতলায় উঠে। জানালার গ্রিল কেটে ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে মা কালি বিগ্রহের মাথায় থাকা পাঁচ ভরি ওজনের একটি স্বর্ণের মুকুট,ও দেড় ভরি ওজনের একটি সীতা হার, স্বর্ণের তিন টি কণ্ঠজিপ,সহ ২০ ভরি রূপার গহনা ও ২০টি শাড়িএবং প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, কালি মন্দিরে চুরির সংবাদ পেয়েই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD