1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন আশুলিয়ায় শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাদারীপুর রাজৈরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ থামাতে গিয়ে (ওসি) আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল, ফেসবুকে সমালোচনা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল, ফেসবুকে সমালোচনা

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজে লাগানো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘সড়ক নির্দেশিকায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানানে ভুল দেখা গেছে। ওই নির্দেশিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (০৯ মে) বিকালে সরেজমিনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ফুটওভার ব্রিজের ওপরে লাগানো নির্দেশিকায় দেখা গেছে, ইংরেজিতে ‘Dhaka univercity’ লেখা হয়েছে। অথচ লেখার কথা ছিল ‘Dhaka University’।

ভুল বানানের ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন তারা।

নূরে আলম সিদ্দিকী নামে একজন ভুল বানান সংবলিত নির্দেশিকার ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘যোগ্যরা অযোগ্য স্থানে, আর অযোগ্যরা যোগ্য স্থানে থাকার কারণে এমনটি হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল, ফেসবুকে সমালোচনা

এ নিয়ে সাভার পৌর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দেশের কন্ঠকে বলেন, ‘সওজের কর্মকর্তাদের উচিত ছিল ওই নির্দেশিকা লাগানোর আগে ভালোভাবে বানানগুলো দেখে দেওয়ার। তাদের দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল হয়েছে। গত কয়েক মাস ধরে এই ভুল নির্দেশিকা আমরা দেখছি।’

এটি খুবই দুঃখজনক উল্লেখ করে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান দেশের কন্ঠকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লেখা আসলেই দুঃখজনক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সড়কের যেকোনো স্থানে নির্দেশিকা লাগানোর আগে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার নামের বানান ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখে তারপর টানানো উচিত সওজের। তবে ভুল করা মানুষের স্বভাবজাত বিষয়। ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা উচিত ছিল। যারা এসব নির্দেশিকা লাগানোর সঙ্গে সংশ্লিষ্ট তাদের আরও সতর্ক হওয়া উচিত। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এটি সংশোধনের উদ্যোগ নেবেন দায়িত্বশীলরা।’

বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামিল হোসাইন দেশের কন্ঠকে বলেন, ‘প্রিন্টিং ভুলের কারণে এমন হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। বানান ঠিক করে ওই স্থানের জন্য নতুন সড়ক নির্দেশিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে নতুন নির্দেশিকা ওখানে লাগানো হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD