1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, যুবককে গুলি দুবলার চরের রাস পূজায় কঠোর নিরাপত্তা, ৫টি নির্ধারিত রুটে চলাচল করতে পারবেন পুণ্যার্থীরা শীত আসার আগেই ৫শত দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর, রাণীশংকৈলে পাশে দাঁড়াল আকিজ-মনোয়ারা ট্রাস্ট আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে পিয়াস ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, হিমেল মীরের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

এস.এস.সিতে দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোর শিক্ষা বোর্ড গত দুই বছর পর পাসের হারে আবার দেশসেরা হয়েছে । চলতি বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। ২০২২ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ। এ ছাড়া ২০২৩ সালে ৮৬ দশমিক ১৭ শতাংশ ছিল পাসের হার।

যশোর শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন। অবশ্য গত বছর ছিল ২০ হাজার ৬১৭ জন। বেশ কয়েকটি কারণে এবার এমন সাফল্য এসেছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।

রবিবার (১২ মে) দুপুরে যশোর প্রেসক্লাবে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ এসব তথ্য দিয়েছেন।

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০টি জেলার দুই হাজার ৫৬৬টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৬০ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২৯৩টি কেন্দ্র থেকে অংশ নেওয়া এসব পরীক্ষার্থীদের মধ্যে পাস করে এক লাখ ৪৮ হাজার ৫৭৭ জন।

পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার্থীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় প্রশ্নব্যাংক অর্থাৎ সেন্ট্রাল প্রশ্নব্যাংকের আওতায় পরীক্ষা দিয়ে আসছে। সে কারণে তারা প্রশ্নভীতি থেকে মুক্ত ছিল। তারা ছোট থেকেই উন্নতমানের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে আসছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একটা শিক্ষাবলয় তৈরি করতে পেরেছি। ভালো ফলাফলে এটিও অন্যতম কারণ।’

তিনি বলেন, ‘গত বছর যশোর বোর্ডের অধীনে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৯৩টি। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪২২টি। মজার ব্যাপার হচ্ছে, গত বছর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি, এবার কিন্তু শতভাগ ফেল করা কোনও প্রতিষ্ঠান নেই।’

বরাবরের মতো এবারও পরীক্ষার ফলে মেয়েরা এগিয়ে আছে। এই শিক্ষা বোর্ড থেকে এবার ৮১ হাজার ৪৬৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৭৮৬ জন। পাসের হার ৯৪ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৩১ জন।

অপরদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রসংখ্যা ছিল ৭৯ হাজার ৪৫৭ জন। পাস করেছে ৭১ হাজার ৭৯১ জন। পাসের হার ৯০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৩০ জন।

১০ জেলার মধ্যে পাসের হারে শীর্ষে আছে সাতক্ষীরা জেলা যশোর শিক্ষা বোর্ডের অধীনএই ১০ জেলায় পাসের হার ৯৬ দশমিক ১২। এরপর খুলনা জেলায় পাসের হার ৯৪ দশমিক ৬০। তৃতীয় অবস্থানে যশোর; এই জেলায় পাসের হার ৯৪ দশমিক ২২। এরপর নড়াইলে পাসের হার ৯৩ দশমিক ২৪, কুষ্টিয়ায় ৯১ দশমিক ৩৫, বাগেরহাটে ৯১ দশমিক ২৭, মাগুরায় ৯১ দশমিক ০৯, চুয়াডাঙ্গায় ৯০ দশমিক ৮২, ঝিনাইদহে ৮৯ দশমিক ৫৯ এবং মেহেরপুরে ৮৪ দশমিক ৯৬ শতাংশ পাস করেছ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD