1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এ সময় হাসপাতালের চিকিৎসকরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ধামরাইয়ে ফসল কাটার মাধ্যমে সফলতা পেল সমলয় চাষাবাদ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদের ফসল কাটা উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

বুধবার (১৫ মে) উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের কৃষক দিলিপ কুমার শিকদারের জমির ধান কাটার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।এই উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান, ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমেনুল হক, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানসহ এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দেড়শতাধিক কৃষক, কৃষি উদ্যোক্তা নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ধামরাই এ সমলয় ব্লক প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামে। ডালিপাড়া কৃষক গ্রুপের ৯০ কৃষককে সার, বীজ, উপকরণ, প্রযুক্তি ও তথ্য সহায়তা দিয়েছে উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান বলেন, হাইব্রিড এ ধানটি শতক প্রতি ১ মনের বেশি ফলন দিয়েছে।

প্রদর্শনী চাষি দিলিপ কুমার শিকদার জানান, প্রথমে আমরা ভয় পেয়েছিলাম যে এই পদ্ধতিতে আমাদের ফলন ভালো হয় কি না কিন্তু এখন আমরা খুবই খুশি আমাদের ফলন অনেক ভালো হয়েছে। পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে সেচের সংখ্যা কম লেগেছে।

কৃষি বিভাগের সার্বিক তদারকি, পরিমিত সার ও কীটনাশক ব্যবহারে রোগ ও পোকার আক্রমণ কম হয়েছে।ধান কাটা উদ্বোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহীর ঐতিহাসিক গম্ভীরা গান গেয়ে শোনান শিল্পিরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD