1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ

উজিরপুরে বিয়ের দুই ঘণ্টা পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ নতুন বর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃ আল-আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গাঁয়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নতুন বর নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা ১২:৪৫ সময়ের দিকে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার (ওসি তদন্ত) জনাব মো. তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন।

নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

উজিরপুর মডেল থানার (ওসি তদন্ত) জনাব মো. তৌহিদুজ্জামান বলেন নিখোঁজ আরিফ তার এক দুশ-সম্পর্কের মামাতো বোনকে বিয়ে করার জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। ২৪/০৫/২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ৯ টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ের কাজ সম্পন্ন হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা ১২:৩০ এর দিকে আরিফ তার আপন দুইভাই সহ চতলবাড়ি এলাকায় সন্ধ্যা নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ।

(ওসি তদন্ত) জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরী নিখোঁজের সন্ধানে তল্লাশী করছে। উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরীদের টিম লিডার জনাব মো. নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরীরা নদীতে তল্লাশী করছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম কাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD