1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের অধিনস্থ শিবসা বন টহল ফাঁড়ির চরের খাল  এলাকায় অভিযান চালিয়ে ১৫ শ ফুট হরিণ ধরার  মালাফাঁদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল  ৫ টার দিকে বন বিভাগ অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে।

অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আঃ ছালাম, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বন বিভাগের স্টাফরা।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ এসিএফ মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল দুষ্কৃতকারী হরিণ শিকারীররা ঐ স্থানে ফাঁদ দিয়ে হরিণ শিকারের প্রস্ততি নিচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয়টি জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে ১৫ ফুট হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রাখা হয়েছে। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD