1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নারী পোশাককর্মী নিহত পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুন্সীগঞ্জে সাদা রঙে ঐতিহ্যের ছাপ, মিরকাদিমের ধবল গরুর কদর দেশজুড়ে ‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নেতৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার ছদ্মনামে জনপ্রতিনিধি, ১৮ বছর পর র‌্যাবের জালে ধরা গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম,গৌরনদী (বরিশাল):
‎বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সঙ্গে গৌরনদী উপজেলার আলেম সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২০ এপ্রিল) দুপুরে টরকি বন্দরের বার্থী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয়, সামাজিক ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সমাজে নৈতিক অবক্ষয় রোধ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে আলেম সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভায় আলহাজ্ব আবুল হোসেন মিয়া তার বক্তব্যে বলেন, “আলেম সমাজ আমাদের সমাজের পথপ্রদর্শক। তাদের দিকনির্দেশনা ছাড়া একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে আমরা সমাজের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার করছি। দ্বীনি শিক্ষার প্রসার, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং সামাজিক অবক্ষয় রোধে আলেম সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর, নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।”

‎তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও ইসলামী শিক্ষা বিস্তারে সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।

‎সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল বাতেন, টরকি বন্দর জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল কাইয়ুম হারুনী, বার্থী মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিনুল ইসলাম, কসবা আল্লাহর মসজিদের ইমাম মুফতি ফয়জুল্লাহ আল ফয়সাল, টরকি বন্দর জামে মসজিদের সাবেক সভাপতি মো. শাহজাহান শরীফ, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, বিএনপি নেতা মো. হাকিম, ইকরা মাদ্রাসার শিক্ষক হাফেজ হাবিবুল্লাহসহ আলেম-উলামা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD