1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

দাউদকান্দিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

এস এ ডিউক ভূইয়া, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দির বিটেশ্বরে ৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ‘বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম’ কর্তৃক ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এই সংবর্ধনা তথা সম্মাননা স্মারক দেওয়া হয়।

শনিবার উপজেলার বিটেশ্বর এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রোটা. মো. শাহীন আহমেদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি,কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম, নৈয়াইর ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জসিম উদ্দিন মিয়াজী, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান, আল-মানার একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিন কবির মিয়াজী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন শিকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধান।উপস্থাপক ছিলেন অ্যাডভোকেট রাসেল রাফি।

এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য কামরুজ্জামান মুন্সী, জিসান প্রধান ও কৃতিশিক্ষার্থী জাহিদুল ইসলাম আল-আমিন ও আদৃতা সরকার। পরে মোট ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬জন শিক্ষার্থীকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি কবি আলী আশরাফ খান বলেন, ‘একজন শিক্ষার্থীকে জিপিএ-৫ পাওয়া মানে এই নয় যে, সে তার জীবনের শিক্ষাক্ষেত্রে চুড়ান্তভাবে সফল হয়ে গেছে’।

আমরা মনে করি, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উপর দায়িত্ব আরও বেড়ে গেছে। সবচেয়ে বড় কথা, তাঁরা এইচএসসি পরীক্ষায়ও জিপিএ -৫ পেয়ে ভার্সিটিতে ভর্তি হতে পারলেই এসব শিক্ষার্থীদের প্রাথমিকভাবে সফল বলা যায়’।তিনি আরও বলেন,’ আমরা চাই, যারা জিপিএ-৫ পায়নি তারাও ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে আমাদের মুখ উজ্জ্বল করবে। তাদের সকলের জন্য আমরা দোয়া করি’।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD