1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

রাণীশংকৈলে সেই আলোচিত স্বর্ণের ইটভাটায় ভূতত্ত্ব টিমের সরেজমিনে অনুসন্ধান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ব্যাপক আলোচিত সেই সোনার খনি খ্যাত আরবিবি ইটভাটার মাটির স্তুপে সোনা পাওয়ার প্রচারিত সংবাদ ও হাইকোর্টে রিটের প্রেক্ষিতে বাংলাদেশ ভূতত্ত্ব অধিদপ্তরের দুই সদস্যর একটি টিম সরেজমিনে অনুসন্ধান করেছেন।

মঙ্গলবার ও বুধবার ৪ ও ৫ জুন সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম ও সহকারী পরিচালক (ভূতত্ত্ব) মোহাম্মদ আল রাজী, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মণ ও অন্যান্যদের সাথে নিয়ে আরবিবি ইটভাটায় রক্ষিত মাটির স্তুপ, এবং যে স্থান থেকে মাটি নিয়ে আসা হয়েছিল সেই শ্যামরাই মন্দিরের পাশের জমি ও পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নানাহার পুকুরের মাটির নমূনা সংগ্রহ করেন।

অনুসন্ধান শেষে টিমের সদস্যরা এদিন দুপুরে জানান,আমরা এ এলাকার তিনটি স্থানের মাটির নমুনা সংগ্রহ করেছি এবং চোখে দেখে এ মাটি পরীক্ষা করেছি। এরপর এ মাটির নমুনা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য জমা দেবো। সংগৃহীত মাটি অনুযায়ী এসব স্থানে সোনা থাকার সম্ভাবনা আছে কিনা এ প্রশ্নের জবাবে তারা বলেন, আসলে এটি ভূতাত্ত্বিকভাবে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের বিষয়। সে হিসেবে এ মাটিতে সোনা থাকার সম্ভাবনা না থাকলেও প্রত্নতাত্ত্বিকভাবে গুপ্তধন আকারে দেশের যে কোনো স্থানে সোনা ইত্যাদি থাকতে পারে।

প্রসঙ্গত: গত একমাস ধরে কাতিহার এলাকায় আরবিবি ইটভাটার মাটির ঢিবিতে সোনা পাওয়ার আশায় হাজার হাজার মানুষ মাটি খোঁড়ার কাজে ছুটে এসেছিল। কেউ কেউ সোনার মোহরসহ বিভিন্ন স্বর্ণের জিনিষ পেয়েছিল বলে অনেক মাধ্যমে জানা গেছে। বর্তমানে ওই ইটভাটায় ১৪৪ ধারা জারি বলবৎ রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD