1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

কুমিল্লায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন ৭ জুন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : “অস্তিত্বের লড়াইয়ে আসুন, সবাই ঐক্যবদ্ধ হই” – এ শ্লোগান সামনে রেখে শুক্রবার (৭জুন) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা রাণীর বাজার মর্ডাণ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ সাহা।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. সন্তোষ কুমার দেব ও স্মরণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা ও হিল্লোল সরকার, সাংগঠনিক সম্পাদক অমিত বসু ও সমাজ কল্যাণ সম্পাদক দীপন বণিক আকাশ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক উজ্জ্বল রায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD