1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এ সময় হাসপাতালের চিকিৎসকরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধার মৃত্যু, আটক ৩

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে জমি সংক্রান্ত জেরে মারপিটের ঘটনায় সুফলা রানী (৭০) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৭জুন)সকালে বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল।গতকাল বিকালে সদর ইউনিয়নের মুশা হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।

এজাহার ভুক্ত আসামীরা হলেন- বড়ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানী রায় (৩৪), বিন্ন‍্যাকুড়ি রুপ চানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা রানী রায় (৬১) ও কেদার চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায় (১৯)।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বিকালে তারা ট্রাক্টর দিয়ে জোড় পূর্বক নিহত সুফলা রানীর জমি চাষ করছিলেন । এসময়ে তারা সেটি দেখতে পেয়ে বাধাঁ দেয়। তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।এতে সুফলা রানী সহ দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফলা রানীর মৃত্যু হয়।

এবিষয়ে অফিসার ইনচার্জ আরও বলেন, এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার ও আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD