1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড়

ধামরাই চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, মামলা প্রত্যাহারে চাপ প্রভাবশালীদের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা জেলার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এই বিষয়ে ধামরাই থানায় গত সোমবার একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহার সুত্রে জানা গেছে ঢাকা জেলার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়ের জালসা গ্রামের শহিদুল ইসলাম রতন (৪২) এবং তাঁর সহযোগী নাসির উদ্দিন সখি (৪০), মোঃ হারুন( ৪০), মোঃ বাবুল হোসেন(৪৫) সহ ৫/৬ জন অজ্ঞাত বিবাদীরা একই গ্রামের মতিউর রহমান মাস্টারের ছেলে আবু রায়হান সেলিমকে দা, লোহার রড, লাঠি এবং আরো দেশীয় অস্ত্র নিয়ে ২৭ শে জুন দিনে দুপুরে হত্যার চেষ্টা চালায়।

এলোপাথাড়ি কিল,ঘুষি এবং লাথির মুখে দৌড়ে ইট ভাটার অফিসে গিয়ে প্রাণে বেঁচে যান এই ব্যবসায়ী।এ সময় সেলিমের পাঞ্জাবীর পকেট থেকে ইট ভাটা শ্রমিকদের বেতনের ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে নেয় প্রধান আসামী রতন। সেলিমের মালিকানাধীন মেসার্স বিএমআর ব্রিক্সের ম্যানেজার দুলাল মিয়া, শ্রমিক মিজান ও ওলিউর তাঁদের মালিককে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে এলে তাঁদেরকেও মারধর করা হয়।

আসামীরা ইট ভাটার অফিসও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।উক্ত মাটি ব্যবসায়ী রতনের নিকট হতে ইট ভাটা ব্যবসায়ী সেলিম সাহেব মাটি ক্রয় না করলে প্রতিমাসে একলক্ষ করে টাকা চাদা দাবি করেন।অভিযুক্ত রতন এর আগে জোর পুর্বক চাষের জমি নষ্ট করে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নিকট ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন।মামলাটি তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ বলেন, তদন্ত শুরু হয়েছে।

আসামীরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম বলেন,মামলা করার পর থেকে আসামীরা আরো বেপরোয়া হয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এছাড়া মামলা প্রত্যাহারের জন্য প্রভাবশালী মহল আমাকে চাপ দিচ্ছেন। আমি প্রাণ ভয়ে রাতে বাসা থেকে বের হতেই পারছি না। দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবী করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD