1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড়

ফেসবুকে প্রেমিকা, আসলে ছিনতাইকারী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
ফেসবুকে পরিচয়, তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরেই প্রস্তাব আসে দেখা করার। প্রেমিক রনি প্রেমিকার সঙ্গে দেখা করতে ছোটেন, সঙ্গে নিয়ে যান চাচা ফিরোজ মোল্লা (৩০)। সেখানে গিয়ে তারা দেখেন সবই আসলে ছিনতাইয়ের চক্রান্ত। ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণও হারাতে হলো ফিরোজকে। রনিও হয়েছেন আহত।

আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মোকামটেক এলাকায় ঘটেছে এই ঘটনা। গতকাল সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফিরোজের। নিহত ফিরোজ মোল্লা ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল মহল্লার মৃত মতি মিয়ার ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

নিহতের মামাতো ভাই মঙ্গল মন্ডল বলেন, রনির সাথে ফেসবুকে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। ৩০ জুন ফিরোজ মোল্লাকে নিয়ে একটি মোটরসাইকেলে রনি সাভারের জামসিংয়ে তার সঙ্গে দেখা করতে যায়। পরে তাদের অন্য জায়গায় যেতে বলা হয়। রনি ও ফিরোজ আশুলিয়ার মোকামটেকে গেলে একটি ব্যাটারিচালিত রিকশায় করে ৩/৪ জন আসে ছুরি নিয়ে। ফিরোজ ও রনির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা ফিরোজ ও রনিকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

নিহতের ভাইয়ের ছেলে হায়দার মোল্লা বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চাচার মৃত্যু হয়েছে। ছুরি দিয়ে আঘাতের ঘটনায় আশুলিয়া থানায় আমি একটি মামলা করেছিলাম।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাকসুদুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত তিন যুবককে আটক করেছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD