1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছে ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরী।

ভালো কাজের প্রলোভনে তাদের পাচার করা হয়েছিল বলে ভাষ্য পুলিশের। গত মঙ্গলবার (৯ই জুলাই) বিকাল ৪টার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আসে এই ১৩ জন।

ওসি আজহারুল ইসলাম বলেন, “ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে দুই বছর আগে তারা অবৈধভাবে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।

ট্রাভেল পারমিটের কার্যক্রম শেষে ফেরত আসা ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসাদের মধ্যে ছয়জন কিশোর, একজন তরুণী ও ছয়জন কিশোরী। তারা সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, পিরোজপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।

ফেরত আসারা ভাল কাজের সন্ধানে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যায়। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় ও অবৈধভাবে বসবাস করার অভিযোগে সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন তাদের। সেখান থেকে এনজিও সংস্থা ধ্রুবাশ্রম ও সুকন্যা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে তারা দেশে ফিরেছেন।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতির নিজস্ব শেল্টার হোমে রেখে পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD