1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

যশোর দুটি বিদেশি পিস্তল একটি রিভারবল সহ আটক দুই চরমপন্থী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
যশোর দুইটি বিদেশি পিস্তল একটি রিভারবল সহ চরমপন্থি সংগঠনের খুলনা বিভাগীয় কমান্ডার ও তার সহযোগী আটক হয়েছেন।গত বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) যশোর এর সদস্যরা।

চরমপন্থিরা হলেন, সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের কমান্ডার ও কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুল লতিফ লাট্টু (৬০) তার সহযোগী ইদ্রিস মন্ডল (৪৫)। আব্দুল লতিফ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার দুব্বাচারা গ্রামের মৃতঃ তেজারত মন্ডলের ছেলে ও ইদ্রিস আলী একই এলাকার মৃতঃ মঈনুদ্দিন মন্ডলের ছেলে। তাদের কাছ থেকে দুই টি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুই টি ম্যাগাজিন ৬ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ১০ই জুলাই রাত ১১টার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বেনাপোল থেকে যশোর কয়েক জন চোরাকারবারী যশোর সদর শহরের দিকে আসছে। এসময় ফোর্স নিয়ে বেনাপোল সড়ক এর দলুর গেট সদর (রেলগেটের) পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। এবং সন্দেহভাজন বিভিন্ন গাড়ি চেক করা হয়। রাত ১১টা ৩০মিঃ দিকে একটি মোটরসাইকেল চেকিং এর জন্য সিগন্যাল দিলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে।

এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের কে আটক করেন। তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD