1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

যশোর আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, যশোর :
যশোর আন্তঃজেলা প্রতারক নগদ টাকাসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

আটক রেজাউল করিম (৫৫) সাতক্ষীরা কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং রফিকুল ইসলাম (৫৮) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি পূর্বপাড়ার হাজী বাচ্চু মিয়ার ছেলে।

‘তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থানে প্রতারণার উদ্দেশ্যে ঘর ভাড়া করে কথিত অফিস খুলে এলাকায় স্কুল-কলেজ, হাসপাতাল নির্মাণের জন্য জায়গা ক্রয়, বিল্ডিংয়ের ওপর কথিত ইন্টারনেট টাওয়ার নির্মাণ ইত্যাদির প্রলোভনে কৌশলে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছে। গ্রেফতার দুজনের কাছ থেকে প্রতারণা করে নেওয়া ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার গতকাল শুক্রবার বেলা ১২টার সময় এক প্রেস ব্রিফিং করে বলেন । রেজাউল করিম ও রফিকুল ইসলাম আন্তজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এরা যশোরের অভয়নগরের গোয়াখোলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। চক্রটি যশোর মনিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী মোমিনুর রহমানের সঙ্গে ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা করে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD