1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর হ্যান্ডকাপ ওয়াকিটকি অস্ত্র সহ ভুয়া ডিবি আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, যশোর :
যশোর ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক প্রতারক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, ১২টি গুলির খোসা, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার (১৩ই জুলাই) সকাল ১১টার সময় ডিবি পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। আটক দুর্জয় বাবু ঘোষ যশোর সদর শহরের এইচএমএম রোডের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুর্জয় বাবু ঘোষ নামে এক যুবক নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে আর্থিক সুবিধা নিচ্ছে। এরপর গত শুক্রবার বিকেলে যশোর সদর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার ঘর থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, গুলির খোসা ১২টি, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলার রুজু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD