1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, যুবককে গুলি দুবলার চরের রাস পূজায় কঠোর নিরাপত্তা, ৫টি নির্ধারিত রুটে চলাচল করতে পারবেন পুণ্যার্থীরা শীত আসার আগেই ৫শত দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর, রাণীশংকৈলে পাশে দাঁড়াল আকিজ-মনোয়ারা ট্রাস্ট

শিক্ষার্থীদের দখলে জাবির হল: ক্যাম্পাসছাড়া ছাত্রলীগ, মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো সাধারণ শিক্ষার্থীরা দখলে নিয়ে হলগেটে অবস্থান নিয়েছে। ক্যাম্পাসের ডেইরি গেটে ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ পোস্টারিং করেছে শিক্ষার্থীরা। এদিকে জাবি হল ভ্যাকান্টের সিদ্ধান্ত দিয়েছে প্রশাসন। এ সময় শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয়। অন্যদিকে জাবির শহীদ মিনারে অবস্থান নিয়েছেন দু’শতাধিক পুলিশ।

এদিকে, ক্যাম্পাসের বাইরে মহাসড়কে বিজিবি ও র‌্যাবের শতাধিক সদস্য অবস্থান নিয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এক সিন্ডিকেট মিটিংয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। পরে এক বিজ্ঞপ্তি আকারে সিদ্ধান্তগুলো জানানো হয়। এতে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধীতায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন হল থেকে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন তারা।

আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আমরা প্রত্যাখান করেছি। আমরা আন্দোলন চালিয়ে যাব। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস ও ট্র্যাফিক) মো. আব্দুল্লাহ হিল কাফী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে ক্যাম্পাসের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয় এজন্য আমরা এসেছি। যদিও এ বিষয়ে ভিসি অধ্যাপক নূরুল আলমের বক্তব্য পাওয়া যায় নি।

এদিকে, শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। গত সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ বহিরাগতদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এ সময় আন্দোলনকারীরা ভিসির বাসভবনে আশ্রয় নেন। এরপর শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে ভিসির বাসভবনে অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেক হলের সামনে অবস্থান নেন। তারা জানান, বহিরাগতদের নিয়ে ছাত্রলীগ হামলা করে ক্যাম্পাসে তাদের অবস্থান নষ্ট করেছে। তাদের হলে প্রবেশের অনুমতি নেই।

একাধিক শিক্ষার্থী বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিল। হঠাৎ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বটতলা এলাকায় দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় নারী শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এর বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনে আমরা অবস্থান নিই। কিন্তু সেখানেও ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের ভাড়া করা গুন্ডাবাহিনীকে আমাদের উপর লেলিয়ে দেয়। তারা রামদা, বন্দুক, পেট্রলবোমা ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। একের পর এক আমাদের ওপর কাচের বোতল ছুড়ে মারা হয়। তার কিছুক্ষণ পর তাদের সাথে যুক্ত হয় পুলিশ বাহিনী। তারা আমাদের ওপর টিয়ারশেল ও ছড়া গুলি করে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গুজব ছড়িয়ে ছাত্রলীগের সামনে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও একটা মহল চায় ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হোক। কিন্তু আমরা সেটা চাইনা। এজন্য আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি। তবে আমাদের কর্মীরা হলের অবস্থান করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD