1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

ঠাকুরগাঁওয়ে কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তির দাবিতে বিক্ষোভে পুলিশি বাধা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মার্চ ফর জাস্টিস কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের সমন্বয়কদের হয়রানি, আটককৃতদের মুক্তি ও আন্দোলনে শিক্ষার্থী নিহতের বিচার দাবিতে গত বুধবার (৩১ জুলাই) দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আবার শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্কুলের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে কর্মসূচি সমাপ্ত করেন। এর আগে কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ও ছাত্র-জনতা গণহত্যার বিচারের দাবিতে চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন, কোটা আন্দোলন ঘিরে সারা দেশে বর্বরতা ও গণহত্যা চালানো হয়েছে। যা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে হত্যার প্রকৃত সংখ্যা প্রকাশ করে জাতির সামনে তুলে ধরার দাবি জানান বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD