1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ

রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী: রাজবাড়ীতে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর টিটিসি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আমানত শাহ নামে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস টিটিসি ভবনের সামনে এলে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন পাঁচ-ছয়জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজন মারা যান।

প্রত্যক্ষদর্শী মো. জামাল বলেন, ফজরের নামাজ পড়ে স্থানীয় আলিপুর বাজারে গিয়েছিলাম। সেখান থেকে এসে বাড়িতে নাস্তা করছিলাম। হঠাৎ ঘর থেকে বিকট আওয়াজ শুনতে পাই। দ্রুত বের হয়ে রাস্তায় গিয়ে দেখি বাস ছিটকে পড়ে আছে। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রাস্তার ওপারে খাদের মধ্যে ট্রাক পড়ে আছে। ঘটনাস্থলেই আমরা একজনের মরদেহ পাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত অবস্থায় হাসপাতালে একজনকে নিয়ে আসা হয়। আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। গুরুতর আহতদের মধ্যে দুজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, দুই গাড়ির চালক ও হেলপাররা পালিয়ে গেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD