1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

খুলনা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবির সমর্থনে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। তারা শিববাড়ি মোড়ের খুলনা-যশোর রোড, কেডিএ এভিনিউ, মজিদ সরণি রোডসহ আশেপাশে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। এর আগে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে শিববাড়ি মোড়ে জমায়েতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা একটি বিশাল মিছিল নিয়ে গল্লামারী, বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়ে উপস্থিত হয়। তারা এক দফা দাবির সমর্থনে স্লোগান দিতে থাকে।

তবে কর্মসূচি চলাকালে সড়কের কোথাও পুলিশের উপস্থিতি দেখা যায়নি। শিববাড়ি মোড়ের অদূরে টাইগার গার্ডেন হোটেলের সামনে বিজিবি’র একটি টিমকে অবস্থান নিতে দেখা যায়।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর, বাংলাদেশ ব্যাংক ও খুলনা সদর থানার গেটে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের একত্রিত থাকতে বলা হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়েছে খুলনার সড়কে। শুধু রিকশা-ইজিবাইক ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করছে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD