1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাণীশংকৈলে সনাতন ধর্মাবলম্বীদের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : সাম্প্রদায়িক হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, শ্মশানের জমি দখল,অগ্নিসংযোগ ঘর-বাড়ি ভাঙচুর, দোকান লুটপাট,নারী নির্যাতন ও দেশত্যাগের হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (১১ আগস্ট) দুপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে সকাল থেকে পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সকাল থেকে সকল শ্রেণি পেশার প্রায় ১২ হাজার সনাতন ধর্মাবলম্বীর নারী- বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্যে শহীদ মিনার চত্বরে সমবেত হন। সেখানে তাদের জানমালের সুরক্ষা, হামলা ও ভাংচুর না হওয়ার প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কমকর্তা রাকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (সার্কেল)ফারুক হোসেন, ক্যাপ্টেন মুহতাশিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক,সহ সভাপতি পরিমল সরকার,হিন্দু নেতা জগদীশ চন্দ্র বসাক,অধ্যক্ষ মহাদেব বসাক,অধ্যাপক প্রশান্ত বসাকসহ অনেকে। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবদিঘি যাত্রী ছাউনি মৌড়ে এসে একত্রিত হয়।

এ সময় তারা হাতে ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন এবং বলেন, হিন্দুদের উপর নিপীড়ন বন্ধের দ্রুত ব্যবস্থা না নিলে নাগরিক আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ইউএনও বরাবরে একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন ও মিছিল চলাকালে আইনশৃঙ্খলা সুরক্ষায় সেনাবাহিনীর একটি টহল দল পৌর শহরে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD