1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে বিএনপির অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির ডাকা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা-গৌরীপুর সড়কের কড়িকান্দি বাজারে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার। তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো.মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা,যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান ভিপি,কাজী কবির হোসেন সেন্টু,রুবি ইসলাম,সদস্য তোফায়েল হোসেন খাঁন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি,বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD