1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সোমবার (১৯ আগস্ট) বিকেলে পৌর শহরের চৌরাস্তা মৌড় থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, বিএনপির ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা একত্রিত হয়ে পৌর শহরের মূল সড়কে র‍্যালি ও আনন্দ মিছিলের আয়োজন করেন।

পরে বন্দর চৌরাস্তা মৌড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ নূর বিন আলিফ, সহ-সভাপতি পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা যুব দলের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, নন্দুয়ার বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিএনপি নেতা মমতাজ আলী মাষ্টারসহ অনেকে।

এ সময় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD