1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নারকীয় হত্যাযজ্ঞের শিকার হওয়া শহীদদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃত্বে ১লক্ষ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ শে আগস্ট) সকাল ১০ টায় ঠাকুরগাঁও রোড ভাউলার হাট মোড়ে শহীদ চার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ, মতবিনিময়, সমবেদনা জ্ঞাপন,ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চেয়ারম্যান, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম মু.দেলাওয়া হোসেন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনাব অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান,(জেলা নায়েবে আমির) জনাব মো. আলমগীর হোসেন,(জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর) জনাব কফিল উদ্দিন আহমেদ,( জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি), মাওলানাঃ সোলায়মান হোসেন,( সদর জামায়াতের আমির),মো. জাকির হোসেন,( সাবেক কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য,কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির) মাওলানা মিজানুর রহমান, আদিলুর রহমান, রাজিউর রহমান রাজু প্রমুখ।

বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চেয়ারম্যান, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম মু.দেলাওয়া হোসেন বলেন,প্রত্যেকটি খুন প্রত্যেকটি লাশের সঠিক তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িত সকল দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন,যেই ট্রাইবুনাল গঠন করে অন্যায় ভাবে মিথ্যে সাক্ষী বানিয়ে আলেম সমাজকে হত্যা করা হয়েছে,একই ট্রাইবুনালে আবার তাদের বিচার করা হবে।

আন্দোলন নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচ সহ সাথে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

উল্লেখ্য যে,ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগষ্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রায়হান,আল মামুন,আবু শাওন ও রকিবুল হাসান রকি শহীদ হোন৷

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD