1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন

পীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ সরকারি ভ্যাকসিন ফার্মেসীতে বিক্রি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাঁসের ডাক প্লেগ রোগের মেয়াদ উত্তীর্ন সরকারী ভ্যাকসিন বিক্রির দায়ে প্রাণিপুষ্টি ফার্মেসীর এক মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ, গনমাধ্যম কর্মী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার জাবরহাট এলাকার মাহফুজ নামে এক খামারী গত শনিবার পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কের প্রাণি পুষ্টি ফার্মেসী থেকে হাঁসের ডাক প্লেগ রোগের একটি ভ্যাকসিন কিনে নিয়ে যায়। বাড়িতে গিয়ে দেখতে পান ভ্যকসিনটি মেয়াদ উত্তীর্ন এবং সরকারি। বিষয়টি উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা নির্বাহী অফিসারকে জানায় ওই খামারী। অভিযোগের ভিত্তিতে ঐ ফার্মেসীতে এসে ঘটনার সত্যতা পায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মোকলেসুর রহমান নামে ওই ফার্মেসী মালিককে জরিমানা করা হয়।

প্রাণিপুষ্টি ফার্মেসীর মালিক মকলেসুর রহমান জানান, তার এক আতœীয় সরকারি ভাবে ভ্যাকসিনেশনের কাজ করে। তার দোকানে সরকারি ভ্যাকসিন রেখে বিভিন্ন স্থানে ভ্যাকসিনেশনের জন্য যান তার ঐ আতœীয়। ঘটনার দিন তিনি দোকানে ছিলেন না। এক কর্মচারী ভুল করে সরকারি ভ্যাকসিন বিক্রি করেছে। সেটা যে মেয়াদ উত্তীর্ন ছিল, তাও সে খেয়াল করেনি।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ জানায়, সরকারি ভ্যাকসিন ফার্মেসীতে কিভাবে এসেছে সেটা তিনি জানেন না। তার অফিসের কেউ এটার সাথে জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া নিবেন।

সহকারী কমিশনার (ভুমি) এন এম ইসফাকুল কবীর জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তিনি ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান এবং ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লংঘনের দায়ে ফার্মেসী মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD