1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

শিশু নাতিকে ধর্ষণের অভিযোগে দাদার বিরুদ্ধে থানায় মামলা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদনে ১২ বছরের শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা বকুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত সোমবার (০২ সেপ্টেম্বর ) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মদন থানায় এ মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ব্যক্তি উপজেলা নায়েকপুর ইউনিয়নের পাঁচ আলমশ্রী গ্রামের বাসিন্দা। সম্পর্কে তিনি শিশুটির দাদা হন। মামলা সূত্রে জানা গেছে, মদন উপজেলার একটি গ্রামের দরিদ্র পরিবারের মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পুড়য়া শিশুটির বয়স ১২ বছর।

শিশুটির মা-বাবা বাড়িতে না থাকায় মাদ্রাসা থেকে আসার পর দাদা নাতনি কে ডেকে নিয়ে যায় হাতের কাঁটা খুলে দেওয়ার জন্য।

পরে শিশুটিকে ডেকে নিয়ে ঘরের ভিতরে মুখে গামছা বেঁধে জোরপূর্ব শিশু মেয়েটিকে ধর্ষণ করেন। একথাও বলে দেয় যে,কারো কাছে বললে প্রাণে মেরে ফেলবে ভয়ও দেখান অভিযুক্ত ব্যক্তি।

মা, বাড়িতে আসার পরে শিশুটির রক্তক্ষরণ হলে মা,য়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে গত সোমবার দুপুরে থানায় গিয়ে শিশুটির বাবা বাদী হয়ে নারী শিশু আইনে ধর্ষন একটি মামলা দায়ের করেন। মেয়েটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের দাবি এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানায়।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদুল হক বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD