1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্প‌তিবার (৫ সে‌প্টেস্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

উপদেষ্টা পরিষদের বৈঠক শে‌ষে সন্ধ‌্যায় রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

গণভবনে চলছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকতিনি ব‌লেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আসিফ মাহমুদ ব‌লেন, সাউথ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল। আরও অন‌্য দেশেও হয়েছে। তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে।

গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করা হবে ব‌লেও জানান উপ‌দেষ্টা আসিফ মাহমুদ। তি‌নি ব‌লেন, গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। এ‌ই ক‌মি‌টি গা‌র্মেন্টস শ্রমিক‌দের স্বপ্লমেয়া‌দি দা‌বি পর্যা‌লোচনা করবে। এজন‌্য ক‌মি‌টি গঠ‌নের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। এ‌ই ক‌মি‌টি‌তে গার্মেন্টস মা‌লিক‌দের প্রতি‌নি‌ধিও থা‌কবে।

ফ্যাসীবাদী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া হবে না উল্লেখ করে আসিফ মাহমুফ বলেন, তারা রাজনীতি করতে পারবে কি না, সে সিদ্ধান্ত জনগণের। যেহেতু আওয়ামী লীগ গণহত্যা ঘটিয়েছে, সে দায় মাথায় নিয়ে দল‌টি কীভাবে ফিরবে, সেটা জনগনের সিদ্ধান্ত। তাদের ওপরেই এই সিদ্ধান্ত ছেড়েছি।

এ সময় উপ‌দেষ্টা রাউয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জয়লাভে সব কর্মকর্তা, খেলোয়াড় ও কোচকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবন। এর আগে কোনো প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরের এই বাসভবনে থাকেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শেরেবাংলা নগরে বর্তমান গণভবনের নির্মাণকাজ শেষ হলে তিনি সেখানে অফিস শুরু করেন। তবে তিনি বাস করতেন ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD