1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মৌলভীবাজারের কুলাউড়ায় ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্যা কেন্দ্রের সামনে দুটি ফার্মেসীকে ভেজাল ঔষধ বিক্রি করায় বুধবার (১১ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেজাল ডায়েবেটিক ষ্টিক জব্ধ ও জরিমানা করেছে। ঔষধ প্রশাসনের মৌলভীবাজার কার্যালয়ের ড্রাগ সুপার মেহেদী হাসান জানান, কুলাউড়া উপজেলা হাসপাতালের সামনে মেসার্স শামীম ফার্মেসী এবং মেসার্স জনকল্যান ফার্মেসী’তে বুধবার দুপুরে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ জহুরুল হোসেন এর নেতৃত্বে ঔষধ প্রশাসনের মৌলভীবাজার কার্যালয়ের ড্রাগ সুপার মেহেদী হাসান ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেজাল ডায়েবেটিক ষ্টিক ও ভেজাল ঔষধ বিক্রি করায় মেসার্স শামীম ফার্মেসীকে ২৫০০/=(দুই হাজার পাঁচ শত) টাকা ও মেসার্স জনকল্যান ফার্মেসীকে ২৫০০/=(দুই হাজার পাঁচ শত) টাকা অর্থদন্ড করা হয়।

সেই সাথে ভ্রাম্যমান আদালত দুটি ফার্মেসীকে ভবিষ্যতে যাতে ভেজাল ডায়েবেটিক ষ্টিক ও ঔষধ বিক্রি না করার জন্য সতর্ক করেছেন। উল্লেখ্য, মেসার্স শামীম ফার্মেসী থেকে বেশ কিছুদিন আগে কুলাউড়ায় উপজেলার মাগুরা এলাকার একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ভেজাল ডায়েবেটিক ষ্টিক ক্রয় করে বাড়িতে ডায়েবেটিক পরীক্ষা করেন। কিন্তু ভেজাল কুইক চেক ষ্টীকের ভুল রেজাল্ট আসায় তিনি ডায়েবেটিক ঔষধ দু’বেলা খেয়ে মারাত্মক অসুস্থা হয়ে পরেন।

শিক্ষিকাকে পরিবার দ্রুত তাকে চিকিৎসকের নিকট নিয়ে গেলে ভেজাল কুইক চেক ষ্টীকের বিষয়টি ধরা পড়ে। শিক্ষিকাকে দ্রুত চিকিৎসা দিয়ে তার জীবন রক্ষা করেন চিকিৎসক। এভাবে ভেজাল ডায়েবেটিক ষ্টিকের কারণে যেকোন রোগীর মৃত্যু হতে পারে বলে চিকিৎসক ডা. রাসেল আহমদ জানান।

সচেতন মহলের দাবি এধরনের ভেজাল কুইক চেক ষ্টীক যেনে শুনে যে ফার্মেসী বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাা গ্রহন করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং মৌলভীবাজারের ড্রাগ সুপার এর দৃষ্টি দেয়া প্রয়োজন। তা নাহলে কিছু অর্থ লোভী ফার্মেসী মালিকের জন্য যেকোন ব্যক্তির মৃত্যু ঘটতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD