1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

ঝালকাঠিতে জানাযা থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি (বরিশাল) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আওরাবুনিয়া ইউনিয়নে পারিবারিক পুর্ব শত্রুতার জেরে জাফর আলী খান(৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত জাফর আলী খান কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে। তিনি আওরাবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড(উ:চড়াইল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।পেশায় সে কৃষিকাজ করত।

জানা যায়, মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব মাটিভাংগা গ্রামের সাবেক স্কুল শিক্ষক মো.আমিনের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন জাফর। এ সময় বিকেল ৫টার কিছু পরে কাঠালিয়া-ভান্ডারিয়া সীমান্তের মালিয়ার হাট ফকির বাড়ির ব্রিজের পাশে তাকে ধারালো দা ও কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।তারা আগে থেকেই আসার পথে ওত পেতে ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

স্থানীয়রা জানান, উত্তর চড়াইল গ্রামের জাফর আলী খানের সাথে পাশের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানের বন্ধুত্ব ছিল। উভয়ের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া হতো। এক পর্যায় জাফরের স্ত্রীকে বিয়ে করে নেন মিজান। এ নিয়ে জাফরের সঙ্গে মিজানের দ্বন্দ্ব চলছিল।বহুবার শালিস বৈঠক হলেও বিষয়টির কোনো সমাধান হয়নি। ধারনা করা হচ্ছে এই বিরোধেই হতে পারে হত্যাকাণ্ড।

ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের ইউপি সদস্য মো.মানিক ফকির জানান, স্ত্রীকে ফুসলিয়ে নেওয়ার ঘটনায় দীর্ঘদিন ধরে মিজানের সাথে দ্বন্দ্ব চলছে জাফরের। এ নিয়ে বহুবার শালিস বৈঠক হলেও বিষয়টির কোন সমাধান হয়নি।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ঘটনাটি ঘটেছে কাঠালিয়া থানার সীমান্তে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাংগা এলাকায়। ভান্ডারিয়া থানা পুলিশ এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবে। তবে নিহতের বাড়ি কাঁঠালিয়া থানা এলাকায়। ঘটনাস্থল পিরাজপুরের ভান্ডারিয়া এলাকায়, তাই ওই থানায় মামলা হবে।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিলন মন্ডল জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের আটক করতে অভিযান চলছে। তবে নিহতের ভাতিজা সাইজিদ খান জানান বিকাল ৫টায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। পরিবারে সিদ্ধান্ত অনুযায়ী মামলা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD