1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

পাবনা : পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলো- লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) দিঘুলিয়া গ্রামের মালোয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী ও সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পরে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে। তারা এতটাই সহজ সরল যে বলতে গেলে কারো সাথে কোন শত্রুতাই ছিল না। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে সেটা প্রশাসন ভালো বলতে পারবেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মা-ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারা, কেন ও কীভাবে হত্যা করেছে, এটা বের করতে আমাদের সময় লাগবে। এরই মধ্যে কিছু ক্লু আমরা পেয়েছি। সেই ক্লু ধরেই তদন্ত শুরু করেছি। আশা করছি, আমরা দ্রুত সময়ের মধ্যে এ হত্যার রহস্য উন্মোচন করতে পারব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD