
গত-১২ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখে বেসরকারি সংবাদ টিভি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে বহু বছর ধরে কাজ করেন, মোঃ সুরুজ খান, সংবাদ টিভি অনলাইন পত্রিকায় রিপোর্টার রাসেল রাজ যার মোবাইল নাম্বার ০১৭৮১১৬৩৪২০ উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মোঃ সুরুজ খান জানান, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি কোনভাবেই সত্য নয়, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল সাংবাদিককে মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে মনগড়া সংবাদটি প্রকাশ করেছেন।
আমি মোঃ সুরুজ খান,দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর সাব-রেজিস্টার অফিসে সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছি। বেসরকারি সংবাদ টিভি অনলাইন পত্রিকায় প্রচারিত সংবাদটি মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।
একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবপ্রচারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি ও সন্মান হানি করার জন্য। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স, ঢাকা
মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিস
নকল নবিশ মোঃ সুরুজ খান