1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা: পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত এবং এবং ন্যায়বিচার নিশ্চিতে সোচ্চার ছিলাম এবং এখনো রয়েছি।

এই উপদেষ্টা বলেন, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে আসছি।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি এখন সবার অবগতির জন্য ঘোষণা করছি- বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। সদস্য সংখ্যাটা এখন আমরা নিরূপণ করিনি। এটি পাঁচজনও হতে পারে বা সাতজনও হতে পারে, নয়জনও হতে পারে। তবে এখানে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা একটু বেশি থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নামগুলো পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে কতদিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে সেটি জানানো হবে। কমিটির কাজের পরিধি আমরা বসে নির্ধারণ করবো।

কমিটি না কি কমিশন হবে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা যখন বসবো তখন কমিশনও হতে পারে। কমিটি এবং কমিশন গঠন করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই মনে হয়।

কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যের নেতৃত্বে এই কমিটি হবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তদন্ত কমিটির গঠন নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে এক ধরনের বিভ্রান্তি দেখছি- এ বিষয়ে তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বিভ্রান্তি নেই। আমরা বসার সময় আইন উপদেষ্টার সঙ্গেও বসে তাদের মতামত নেবো। দরকার হলে আবার নেবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD