1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’ বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় দোয়া ও ফ্রিজ প্রদান

নরসিংদীতে তাঁত বোর্ডের চেয়ারম্যান সহ ১৫ কর্মকর্তা ৭ ঘন্টা অবরুদ্ধ রাখার পর মুক্ত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেয়ার দাবিতে শিক্ষার্থীরা তাঁতবোর্ড চেয়ারম্যানসহ ১৫ জন কর্মকর্তাকে টানা ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখে৷ পরে রাত ৯ টার দিকে তাঁতবোর্ড চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকী ১৩ জানুয়ারির মধ্যে দাবীর বিপরীতে জরুরী সভার আয়োজন করবে মর্মে লিখিত পত্রে স্বাক্ষর করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় ।

সোমবার দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত সাহেপ্রতাপ এলাকায় অবস্থিত ক্যাম্পাসের একটি কক্ষে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন ।

অবরুদ্ধ ছিলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, (এনডিসি), সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন) (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) (অ:দা:) আকরামুজ্জামান, প্রধান হিসাব রক্ষক এবং প্রকল্প পরিচালক (অ:দা:) সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক (অ:দা:), মোঃ আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মো: মনজুরুল ইসলাম,ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মোঃ সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী করমকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক সহ ১৫ জন।

শিক্ষার্থীদের দাবি তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় তাদেরকে কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সভা সমাবেশ ও মানববন্ধন করে। ফলশ্রুতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

শিক্ষার্থীরা জানায়, তাঁত বোর্ডের অধীন থেকে বস্র অধিদপ্তরের আওতায় তাদেরকে কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ছাড়াও সভা সমাবেশ ও মানববন্ধন করে। ফলশ্রুতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ হয়নি।

তাঁতবোর্ড কর্মকর্তারা ক্যাম্পাস পরিদর্শনে আসলে শিক্ষার্থীরা কর্মকর্তাদের একটি কক্ষে অবরুদ্ধ করে ৷ আলোচনায় কোনো সমাধান না আসায় টানা ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় তাঁতবোর্ড চেয়ারম্যানকে। চেয়ারম্যানের স্বাক্ষরিত পত্রে আশ্বাস পেলে শিক্ষার্থীরা অবরুদ্ধ অবস্থা থেকে সরে দাঁড়ায়। শিক্ষার্থীদের অভিযোগ, এখানে ভর্তি হওয়ার পর বাড়তি টাকা নিলেও পাচ্ছেনা মানসম্মত সেবা।

তাঁতবোর্ড চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকীর স্বাক্ষরিত পত্রে লিখা ছিলো, ১৩-০১-২০২৪ রোজ সোমবারের মধ্যে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের দাবির বিষয়ে বস্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে জরুরী সভা আয়োজনের ব্যবস্থা করা হবে।

শিক্ষার্থীদের দাবি নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে। তাঁত বোর্ড চেয়ারম্যান বের হয়ে যাবার সময় গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি । প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থায় থেকে তাদের মুক্ত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD