
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুরের কালকিনি উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম সাইফ। এ দায়িত্ব পাওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সবার দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
সাইফুল ইসলাম সাইফ বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; বরং রাজনীতি হলো মানুষের কল্যাণে কাজ করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং একটি সুন্দর, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তারুণ্যের শক্তি, সততা, সাহস ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে কালকিনির সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের স্বপ্ন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার এবং আগামীর বাংলাদেশের সম্ভাবনাকে সামনে রেখে কাজ করতে চান। এ জন্য সবার মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও সমৃদ্ধ কালকিনি গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি।
নিজের কর্মপরিকল্পনার বিষয়ে সাইফুল ইসলাম সাইফ জানান, কালকিনির সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়া, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ড, নেতৃত্ব ও সমাজসেবায় সম্পৃক্ত করা এবং শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণে কাজ করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
এ ছাড়া দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সংগত অবস্থান নেওয়া, মানুষের অধিকার, মতামত ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া এবং জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি পরিবর্তনের অঙ্গীকার ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাইফুল ইসলাম সাইফের প্রত্যয়— “পরিবর্তনের অঙ্গীকার, তারুণ্যের হাতিয়ার। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।”
তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।