1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর ফুটনগর বটতলা এলাকায় বরাদ্দকৃত সেতুটি বর্তমান বাঁশের সাঁকোর স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। দীর্ঘ ৪০ বছর ধরে সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহানোর পর অবশেষে সেতু বরাদ্দ হলেও, তা বর্তমান স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে ধলেশ্বরীর তীরের এলাকাবাসী।

রবিবার দুপুরে কুল্লা ইউনিয়নের ফুটনগর গ্রামের ধলেশ্বরী নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফুটনগরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কয়েকশ নারী-পুরুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৪০ বছর ধরে এই অঞ্চলের মানুষ ধলেশ্বরী নদী পারাপারের জন্য একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিল। দীর্ঘদিন পর সরকারের পক্ষ থেকে সেতুর বরাদ্দ আসায় এলাকাবাসী আনন্দিত হলেও, এর নির্মাণস্থল দেড় কিলোমিটার দূরে পরিবর্তন করায় সেই আনন্দ এখন হতাশায় রূপ নিয়েছে। বর্তমান বাঁশের সাঁকোটি যে ‘বটতলা’ পয়েন্টে অবস্থিত, সেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কৃষিপণ্য পারাপার করা হয়। কিন্তু ফাঁকা জায়গায় সেতুটি নির্মাণ করা হলে তা সাধারণ মানুষের কোনো কাজেই আসবে না।

স্থানীয় জনগণের দাবি বর্তমান জনবহুল বাঁশের সাঁকোটি যেখানে রয়েছে, সেখানেই সেতুটি নির্মাণ করলেই কেবল মানুষ এর প্রকৃত সুবিধা ভোগ করতে পারবে।

ধামরাই উপজেলা এলজিইডি প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, সেতুটি বটতলা পয়েন্টেই করা হবে। এই বিষয়ে যারা লে-আউট দিয়েছিল, আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই দিয়েছিল। তবে আমরা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে তাদের দাবির স্থানেই সেতুটি করবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জুলকারনাইন জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, কুল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আলোকিতপুর নগর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD