মোহাম্মদপুর : রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, রাব্বি ও ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার। গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।